২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হামলাকারী সব জঙ্গি নিহত’

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ আরো তিন প্রদেশে হামলাকারী তালেবান জঙ্গিদের সবাই নিহত হয়েছে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 06:35 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

কাবুল, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলসহ আরো তিন প্রদেশে হামলাকারী তালেবান জঙ্গিদের সবাই নিহত হয়েছে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এ ঘটনায় ৩২ জঙ্গি ও আফগান বাহিনীর আট সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১০ জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি এএফপি সংবাদ সংস্থাকে বলেন, “হামলাকারীদের সবাই নিহত হয়েছে, হামলা শেষ হয়েছে।” তবে এ হামলার সঙ্গে ঠিক কতজন জঙ্গি জড়িত ছিল সে সম্পর্কে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। কাবুলের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট’র (সিআইডি) প্রধান মোহাম্মদ জহির জানান, এখনো মৃতদেহের খোঁজ চলছে। এ ঘটনায় আফগান বাহিনীর ৮ সদস্য নিহত হয়েছে। হামলাস্থলগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে আফগান বাহিনী। তবে তালেবান হামলার পরিপ্রেক্ষিতে আফগান বাহিনীর অনুরোধে ন্যাটো তালেবান জঙ্গিদের বিরুদ্ধে আকাশ হামলার মাধ্যমে সহায়তা দিয়েছে। ২০১৪ সালের মধ্যে আফগান বাহিনীর হাতে দেশটির নিরাপত্তার দায়িত্ব দিয়ে ন্যাটোর ১ লাখ ৩০ হাজার সেনার দেশটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কিন্তু সা¤প্রতিক এই হামলার পর দেশটির ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি হুমকির মুখে পড়েছে। পাশাপাশি দেশটিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তালেবানের সঙ্গে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। রোববার কাবুলের পার্লামেন্টসহ বিদেশি দূতাবাস, ন্যাটোর সদরদপ্তর ও লোগার, পাকতিয়া এবং নানগারহার প্রদেশে একযোগে হামলা চালায় তালেবান জঙ্গিরা। দীর্ঘ ১৮ ঘণ্টা লড়াই শেষে জঙ্গিদের হামলা বন্ধে সমর্থ হয় আফগান বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১৮ ঘ.