২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার হোমসে গোলা, অস্ত্রবিরতি ভেঙে পড়ার মুখে

সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকরের ৪ দিনের মাথায় হোমস শহরে নতুন করে গোলা হামলা হয়েছে। সেইসঙ্গে সরকার ফের ‘সন্ত্রাসী হামলা’ দমনের অঙ্গীকার করায় অস্ত্রবিরতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 06:51 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

বৈরুত, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকরের ৪ দিনের মাথায় হোমস শহরে নতুন করে গোলা হামলা হয়েছে। সেইসঙ্গে সরকার ফের ‘সন্ত্রাসী হামলা’ দমনের অঙ্গীকার করায় অস্ত্রবিরতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সামাজিক মাধ্যমে সিরিয়ার আন্দোলনকর্মীদের দেওয়া একটি ভিডিও’য় হোমসে সরকারি বাহিনীর প্রচণ্ড গোলা হামলা চলতে দেখা গেছে। খালিদিয়ায় মিনিটে একটি করে গোলা পড়ছে বলে জানিয়েছে অধিবাসীরা। ওদিকে, সিরিয়ার এক নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, সরকার ‘সন্ত্রাসী গ্র“পগুলোর’ অপরাধ কর্মকাণ্ড বন্ধ করবে। দেশ এবং নাগরিকদেরকে রক্ষার দায়িত্ব ও কর্তব্য থেকেই সন্ত্রাসী তৎপরতা এবং নিরীহ মানুষ হত্যা বন্ধ করা হবে। সরকারের এ অঙ্গীকারে অস্ত্রবিরতি টিকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সিরিয়া সরকারের অস্ত্রবিরতি পর্যবেক্ষণ করতে জাতিসংঘ ইতোমধ্যেই একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল দেশটিতে পাঠাতে একমত হয়েছে। রোববারই দলটি সিরিয়ায় পৌঁছার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/০০৩৫ঘ.