২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সহিংসতায় ভেস্তে গেছে অস্ত্রবিরতি

সিরিয়ায় শুক্রবার জুমার নামাজের পর সরকার বিরোধীদের বিক্ষোভকে কেন্দ্র করে নতুন করে সহিংসতায় ভেস্তে গেছে অস্ত্রবিরতি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

বৈরুত, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় শুক্রবার জুমার নামাজের পর সরকার বিরোধীদের বিক্ষোভকে কেন্দ্র করে নতুন করে সহিংসতায় ভেস্তে গেছে অস্ত্রবিরতি। (আরো তথ্যসহ) বিক্ষোভ ঠেকাতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনীর গুলিতে নিহত হয়েছে অন্তত ৫ জন। অন্যদিকে, বিরোধী পক্ষের হামলায় এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে সরকার। শান্তিদূত কফি আনানের প্রস্তাবের আওতায় সিরিয়া সরকারের অস্ত্রবিরতির কার্যকারিতা পরীক্ষা করতেই শুক্রবার বিক্ষোভ ডাকে আন্দোলনকর্মীরা। অস্ত্রবিরতির দ্বিতীয় দিনে শান্তিপূর্ণ বিক্ষোভে সেনাবাহিনীর গুলি চলবে না সে আশায় সিরীয়রা দেশজুড়ে ছোট ছোট দলে ভাগ হয়ে রাস্তায় বিক্ষোভে নামে। কিন্তু এরপরই বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ জন নিহতের খবর পাওয়া যায়। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, হামা শহরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় চত্বরে সমবেত হওয়ার চেষ্টা নিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত দুইজন নিহত হয়। দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের নাওয়া শহরে শুক্রবার জুমার নামাজের পর মুসলি¬রা বিক্ষোভ করে মসজিদ থেকে বের হতে শুরু করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহত হয়। ওদিকে, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সালকিন শহরে নিহত হয় আরেকজন এবং দামেস্কর দেরায়ায় নিহত হয় আরো একজন। আন্দোলনকর্মীরা একথা জানায়। তবে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা হামা ও সালকিন শহরে দুই বিক্ষোভকারীর মৃত্যুর জন্য ‘শসস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’ কে দায়ী করেছে। স্বপক্ষের গুলিতেই তারা নিহত হয়েছে বলে দাবি করেছে সানা। এছাড়া, সেনাবাহিনীর এক মেজর কাজে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বলেও খবর দিয়েছে সানা। এতে বলা হয়, ‘শসস্ত্র সন্ত্রাসী দলগুলো’ সিরিয়া সঙ্কটের কোনোরকম রাজনৈতিক সমাধানের চেষ্টা বানচাল করতে চাইছে। সিরিয়ার অন্যান্য জায়গা থেকে সহিংসতার খবর পাওয়া গেছে কমই। তবে আন্দোনকর্মীরা বলছে, নিরাপত্তা বাহিনী শক্তি প্রয়োগ করে আসাদ বিরোধী বড় ধরনের কোনো বিক্ষোভ ঠেকাতে তৎপর রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১০৩৬ঘ.