ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতের গুজরাট রাজ্যে ১০ বছর আগে সাম্প্রদায়িক দাঙ্গার সময় মুসলিম হত্যার অভিযোগে ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
এর আগে এ মামলায় পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া ছাড়াও আরো ২৩ জনকে খালাস দেওয়া হয়।
বিবিসি’র খবরে বলা হয়েছে, গুজরাটের ওদে গ্রামের একটি ঘরে আশ্রয় নেয়া ২৩ জন মুসলিমকে পুড়িয়ে মারার অভিযোগে ওই ব্যক্তিদের দোষী সাব্যস্ত করেছে আদালত।
সাজাপ্রাপ্তরা হাইকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন তাদের পক্ষের এক আইনজীবী ।
২০০২ সালের ওই দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়। এদের বেশিরভাগই ছিল মুসলিম ধর্মাবলম্বী।
ট্রেনে অগ্নিকাণ্ডে ৬০ জন হিন্দু তীর্থযাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে গুজরাটে ওই সা¤প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। সা¤প্রতিক সময়ে এটিই ভারতে সবচেয়ে ভয়াবহ সা¤প্রদায়িক দাঙ্গা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫১ঘ.
bdnews24