২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দু’টি পদ পেলেন কিম জং উন

উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উন তার বাবার অধিকারে থাকা নতুন দু’টি পদ পেলেন। নতুন প্রেসিডেন্ট কিম এবার তার দল কোরিয়ান ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান ও পলিটুব্যুরোর উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 08:36 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উন তার বাবার অধিকারে থাকা নতুন দু’টি পদ পেলেন। নতুন প্রেসিডেন্ট কিম এবার তার দল কোরিয়ান ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান ও পলিটুব্যুরোর উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন। উত্তর কোরীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বৃহস্পতিবার এ খবর জানায়। উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলো জানায়, বুধবার দলের একটি অনিয়মিত সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সম্মেলনে কিম জং উনের হাতে বিপুল ক্ষমতা হস্তান্তর করা হবে, তা আগেই ধারণা করা হচ্ছিলো। এদিকে শুক্রবার বসছে দেশটির কাগুজে পার্লামেন্ট। সম্মেলন ও পার্লামেন্ট উভয়ই বাবার মৃত্যুর পরে জং উনের কাছে বিপুল ক্ষমতা হস্তান্তরের ফোরাম হিসেবে মনে করা হচ্ছে। ২০১১ সালের ডিসেম্বরে মারা যান উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং ইল। তার মৃত্যুর পর ছেলে কিম জং উন দেশটির নেতা নির্বাচিত হন। এদিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবারেে ক সোমবারের মধ্যে একটি দূরপাল¬ার রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে উত্তর কোরিয়া। এর মাধ্যমে একটি আবহাওয়া উপগ্রহ কক্ষপে পাঠানো হবে বলে জানিয়েছে দেশটি। এছাড়া আগামী রোববার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা প্রয়াত নেতা কিম ইল সাঙের জন্মশতবর্ষপূর্তি উদযাপন করছে দেশটি। এ উপলক্ষে দেশজুড়ে বিশাল আয়োজন করা হয়েছে। কিম ইল সাঙের সম্মানেই এ উপগ্রহটি পাঠানো হচ্ছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে যেকোনো দিন দেশটির উত্তর-পশ্চিম ঊপকূলের তংচ্যাং-রি থেকে ছাড়া হবে রকেটটি। তবে যুক্তরাষ্ট্র বলছে, কৃত্রিম উপগ্রহের আড়ালে দূরপাল¬ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া। এ উৎক্ষেপণ পর্যবেক্ষণের জন্য রাডার সম্বলিত যুদ্ধজাহাজও পাঠিয়েছে দেশটি। কিন্তু পশ্চিমা দেশগুলো একে জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘন বলে দাবি করছে। পরমাণু যুদ্ধাস্ত্র বহন করতে পারবে এমন ক্ষেপণাস্ত্র তৈরি থেকে উত্তর কোরিয়াকে বিরত রাখতে ওই প্রস্তাব পাশ করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রকেটটির কক্ষপথ দেশটির দক্ষিণে ফিলিপাইনস ও জাপানের মধ্য দিয়ে গেছে। ইতোমধ্যে জাপান ঘোষণা দিয়েছে, তাদের সীমানায় ঢুকে পড়লে বিধ্বস্ত করা হবে রকেটটি। গত ফেব্র“য়ারিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে খাদ্য সহায়তার বদলে নিজেদের পরমাণু কার্যক্রমের কিছুটা এবং দূরপাল¬ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধ রাখার ব্যাপারে সম্মত হয় উত্তর কোরিয়া। তবে গত মাসে রকেট উৎক্ষেপণের ঘোষণা দেওয়ায় এ চুক্তিটি স্থগিত করে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৩০ ঘ.