২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি ইরানের

ইসরায়েলের সঙ্গে জড়িত একটি বড় সন্ত্রাসী গ্র“পকে চিহ্নিত করে এর সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

দুবাই, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের সঙ্গে জড়িত একটি বড় সন্ত্রাসী গ্র“পকে চিহ্নিত করে এর সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইরান। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রতিবেদন উদ্ধৃত করে ইরনা সংবাদ সংস্থা জানায়, “ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশের অভ্যন্তরে একটি বড় ইসরায়েলি সন্ত্রাসী গ্র“পকে চিহ্নিত করেছে এবং এর কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।” তাদেরকে কখন গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি ইরনা। তবে ইরানের ফার্স বার্তা সংস্থা বলেছে, গ্র“পটির সদস্যরা সন্ত্রাসী হামলার প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বেশকিছু সংখ্যক বোমা. মেশিন গান, সামরিক এবং যোগাযোগের যন্ত্রপাতিও উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে। ইরানের পরমাণু বিজ্ঞানী নিহতের ঘটনার পেছনে ইসরায়েল জড়িত বলে অভিযোগ করে আসছে ইরান। জানুয়ারিতে তেহরানে ইরানি পরমাণু বিজ্ঞানীর গাড়িতে বোমা পেতে রাখার জন্য ইসরায়েলকেই দায়ী করেছে ইরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২১২৩ঘ.