২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থুলতা, ডায়বেটিসের কারণে শিশু প্রতিবন্ধী হতে পারে

স্থুলকায় কিংবা টাইপ টু ডায়বেটিস আক্রান্ত নারীর সন্তান অটিজম বা মানসিক প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা বেশি। নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থুলকায় কিংবা টাইপ টু ডায়বেটিস আক্রান্ত নারীর সন্তান অটিজম বা মানসিক প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা বেশি। নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্র্নিয়া ডেভিস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, গর্ভধারণকালে মায়ের দেহে উচ্চ মাত্রার গ্লুকোজ ভ্র“ণের মস্তিষ্ক বিকাশে বিঘœ ঘটাতে পারে। প্রায় সাত বছর ধরে এক হাজার শিশু ও তাদের মায়েদেও ওপর এ গবেষণা পরিচালনা করা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় পরিচালিত এ গবেষণায় অংশ নেয়া ১ দশমিক ৩ শতাংশ নারীর টাইপ ২ ডায়বেটিস ছিল। এছাড়া ৭ দশমিক ৪ শতাংশ নারীর গর্ভধারণের পর ডায়বেটিস হয়। আর গবেষণায় অংশ নেয়া শিশুদের বয়স ছিল দুই থেকে পাঁচ বছর। গবেষণায় দেখা যায়, যেসব শিশু গর্ভে থাকার সময় মায়ের টাইপ ২ ডায়বেটিস হয় তাদের ৯ দশমিক ৩ শতাংশ অটিজমে আক্রান্ত হয়েছে। এছাড়া ১১ দশমিক ৬ শতাংশ শিশুর মানসিক বিকাশ অস্বাভাবিক বা বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে, স্থুলতার কারণে ২০ শতাংশেরও বেশি মায়ের শিশু অটিজম কিংবা অন্যান্য সমস্যায় আক্রান্ত হয়েছে। স্থুলকায় নয় এমন নারীদের ক্ষেত্রে এ হার ১৪ শতাংশ। গবেষণায় এও দেখা গেছে যে, যুক্তরাষ্ট্রে ৩৪ শতাংশ গর্ভবতী নারীই স্থুলকায় এবং প্রায় ৯ শতাংশ নারী ডায়বেটিস আক্রান্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/এলকিউ/১৯১৯ঘ.