এডেন, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাওদার শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে সোমবার আল-কায়েদা সংশ্লিষ্ট একটি গ্র“পের যোদ্ধাদের হামলার পর সেনা-জঙ্গি সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছে।
স্থানীয় অধিবাসী ও কর্মকর্তারা জানিয়েছেন, বন্দরনগরী এডেন এর ১২০ কিলোমিটার দক্ষিণে আবিয়ান প্রদেশের শহর লাওদারের সেনা ঘাঁটিতে ভোরের দিকে আনসার আল সারিয়ার যোদ্ধারা হামলা চালানোর পরপরই দুপক্ষে লড়াই শুরু হয়।
সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় ১৮ জঙ্গি। যুদ্ধবিমান থেকে বোমা হামলায় নিহত হয় আরো ৫ জঙ্গি। অপরপক্ষে, ৯ সেনাসহ নিহত হয় এক আদিবাসী।
সেনাবাহিনী ঘাঁটির চারপাশের এলাকা থেকে যোদ্ধাদের হটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে। তবে জঙ্গিরা ইমেইলে পাঠানো বিবৃতিতে সেনাদের সঙ্গে লড়াইয়ে কোনো যোদ্ধ নিহত হওয়ার খবর অস্বীকার করেছে এবং লাওদারে হামলা চালানোর হুমকি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৫৮ঘ.
bdnews24