২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে সেনাবাহিনীকে গুজবে কান না দেয়ার পরামর্শ

ইন্টারনেটে ছড়ানো গুজবকে গুরুত্ব না দিয়ে নৈতিক সংগ্রামের জন্য কঠোর থাকতে শুক্রবার সেনা সদস্যদের পরামর্শ দিয়েছে চীনের শীর্ষ সামরিক সংবাদপত্র ‘দ্য লিবারেশন আর্মি ডেইলি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

বেইজিং, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্টারনেটে ছড়ানো গুজবকে গুরুত্ব না দিয়ে নৈতিক সংগ্রামের জন্য কঠোর থাকতে শুক্রবার সেনা সদস্যদের পরামর্শ দিয়েছে চীনের শীর্ষ সামরিক সংবাদপত্র ‘দ্য লিবারেশন আর্মি ডেইলি’। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্বের পরিবর্তনের মুখে তারা এ পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের শীর্ষ পর্যায়ের প্রার্থী বো জিলাইকে অপসারণের পর সামরিক অভ্যুত্থানের বিষয়ে গত কয়েক সপ্তাহে ইন্টারনেটে উদ্ভট সব গুজব ছড়িয়ে পড়ে। এ বছরের শেষ নাগাদ কমিউনিস্ট পার্টির ১৮তম সম্মেলনে নির্ধারিত হতে যাওয়া কেন্দ্র্র্র্রিয় কমিটির প্রার্থী ছিলেন বো। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চীনের চঙকিং শহরের দলীয় প্রধান বো’কে গত মাসের মাঝামাঝি সময়ে অপসারণ করা হয়। এছাড়া মার্চ মাসে অস্বাভাবিক সামরিক কার্যক্রম ও রাজধানীর নিরাপত্তা বিষয়ে গুজব ছড়ানোর অভিযোগে ১৬টি চীনা ওয়েবসাইট বন্ধ করাসহ ছয় জনকে আটক করা হয়। প্রকাশিত ওই মন্তব্য প্রতিবেদনে বলা হয়, কমিউনিস্ট পার্টির ১৮তম সম্মেলনের আগে ‘নৈতিক সংগ্রামের’ মাঝামাঝি পর্যায়ে এসে সেনা সদস্যদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা উচিত। তবে অভ্যুত্থানের গুজব নিয়ে প্রতিবেদনটিতে কোনো কথা বলা হয়নি। যেকোনো ধরনের ভুল ধারণা ছড়ানোকে কঠোরভাবে দমন, কোনো ধরনের হট্টগোল বা গুজবে প্রভাবিত না হয়ে যেকোনো সময় ও যেকোনো পরিস্থিতিতে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব মেনে চলতে সেনাদের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই প্রতিবেদনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এলকিউ/১৮৪৯ঘ.