২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালাওয়ি প্রেসিডেন্ট বিঙ্গু মুথারিকা মারা গেছেন

মালাওয়ি প্রেসিডেন্ট বিঙ্গু ওয়া মুথারিকা মারা গেছেন। হার্ট অ্যাটাকের ফলে তার মৃত্যু হয়েছে বলে শুক্রবার লিলঙ্গয়ি হাসপাতাল ও সরকারি সূত্র জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 08:39 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

লিলঙ্গয়ি, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালাওয়ি প্রেসিডেন্ট বিঙ্গু ওয়া মুথারিকা মারা গেছেন। হার্ট অ্যাটাকের ফলে তার মৃত্যু হয়েছে বলে শুক্রবার লিলঙ্গয়ি হাসপাতাল ও সরকারি সূত্র জানিয়েছে। সূত্র জানায়, ৭৮ বছর বয়সী মুথারিকা বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে ভর্তির আগেই তিনি মারা যান। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্র মালাওয়ি সংবিধানে স্পষ্ট নির্দেশনা রয়েছে, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভাইস-প্রেসিডেন্টই রাষ্ট্রের দায়িত্ব নেবেন। গত কয়েকমাস ধরে বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ প্রেসিডেন্ট বিঙ্গু মুথারিকার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও আর্থিক অদক্ষতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিঙ্গু মুথারিকার ভাই পিটারকে তার স্থলাভিষিক্ত করার প্রক্রিয়া নেওয়া হয়। বিঙ্গু ওয়া মুথারিকার অনুপস্থিতিতে পিটার মুথারিকা ইতোপূর্বে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার বিঙ্গু মুথারিকার অসুস্থ হয়ে হাসপাতালে গেলে রাজধানীজুড়ে কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তার অসুস্থতার খবরে খাদ্য ও জ্বালানির দুর্ভোগে থাকা দেশটির জনগণের মাঝে সহমর্মিতা ছিল সামান্যই। অধিকাংশ মানুষই তাকে একনায়ক ও দেশটির নানা বিপর্যয়ের জন্য দায়ী করে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৩ ঘ.