২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে সিরিয়ার সেনা, বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ

সিরিয়ার সেনারা মঙ্গলবার সীমান্ত অতিক্রম করে লেবাননের উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। সেখানে আশ্রয় নেয়া সিরীয় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে তারা। স্থানীয় বাসিন্দারা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

বৈরুত, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার সেনারা মঙ্গলবার সীমান্ত অতিক্রম করে লেবাননের উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। সেখানে আশ্রয় নেয়া সিরীয় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে তারা। স্থানীয় বাসিন্দারা একথা জানিয়েছে। লেবাননের পাহাড়ি পল্লী অঞ্চল আল-কা’র আবু আহমেদ নামের এক বাসিন্দা বলেন, “৩৫ জনেরও বেশি সিরীয় সেনা সীমান্ত অতিক্রম করে বাড়িঘর ধ্বংস করতে শুরু করেছে।” ওই অঞ্চলের আরেক বাসিন্দা জানান, কয়েকজন সেনা সাজোঁয়া যান নিয়ে ঘুরছে এবং রকেট থেকে নিক্ষেপযোগ্য গ্রেনেড হামলা চালাচ্ছে। এছাড়া, লেবাননে আশ্রয় নেয়া সিরীয় বিদ্রোহীদের সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৮ঘ.