ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ভগবত গীতার একটি সংস্করণ নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে রাশিয়ার একটি আদালত। বুধবার সাইবেরিয়ার তমস্ক শহরের উচ্চ আদালত এ রায় দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
গত ডিসেম্বরে তমস্কের কিছু আইনজীবী “চরমপন্থি” প্রকাশনা দাবি করে আদালতে ভবগত গীতার ওই সংস্করণ নিষিদ্ধ করার আবেদন জানায়। কিন্তু আদালত এ আবেদন খারিজ করে দেয়।
নি¤œ আদালতের এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে অভিযোগকারী আইনজীবীরা। কিন্তু উচ্চ আদালতও তাদের আবেদন খারিজ করে দিয়ে নি¤œ আদালতের আদেশ বহাল রাখে।
‘হরে কৃষ্ণ’ আন্দোলনের প্রকাশিত ভবগত গীতার ওই সংস্করণের নাম ‘সহি ভবগত গীতা’। অভিযোগের আবেদনে বইটিকে হিটলারের ‘মেইন ক্যাম্ফ’ বইয়ের সঙ্গে একই তালিকাভুক্ত করার আর্জি জানানো হয়।
“সাইবেরিয়ার তমস্ক শহরের উচ্চ আদালত আবেদনটি খারিজ করে দিয়েছে,” জানান কৃষ্ণ ভাবনামৃত আন্তর্জাতিক সংস্থা (ইসকন)’র সাধু প্রিয় দাস।
“তমস্কের উচ্চ আদালত নি¤œ আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছে,” বলেন প্রিয় দাস।
হিন্দুদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ‘ভবগত গীতা’, ‘মহাভারতে’ ভগবান কৃষ্ণ ও রাজকুমার অর্জুনের কথোপকথনের অংশটি নিয়ে তৈরি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, বইটির মুল অংশে কোনো সমস্যা নেই, মুল অংশের ওপর করা একটি মন্তব্যাংশ নিয়েই সমস্যা। ওই অংশটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রুশ পররাষ্টমন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৭ঘ.
bdnews24