সানা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে তাইজ শহরে মটরসাইকেল আরোহী দুই বন্দুকধারীর গুলিতে রোববার সকালে এক মার্কিন শিক্ষক নিহত হয়েছে।
স্থানীয় এক পুলিশ সূত্র জানিয়েছে, বন্দুকধারীরা মটরসাইকেলে চড়ে এসে সুইডিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারের উপ-পরিচালক এবং ইংরেজি ভাষার শিক্ষককে হত্যা করে পালিয়ে যায়।
বন্দুকধারীরা আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেনে নতুন প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি গত মাসে দায়িত্ব নিয়ে আল কায়েদার আঞ্চলিক শাখার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করার পর থেকে ইয়েমেনে সহিংসতা বেড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬৫৫ঘ.
bdnews24