২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে নারী শিক্ষার্থীদের ক্লাশ বর্জন

সৌদি আরবে নারী শিক্ষার্থীদের এক বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রী একযোগে ক্লাশ বর্জন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 03:06 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

জেদ্দা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি আরবে নারী শিক্ষার্থীদের এক বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রী একযোগে ক্লাশ বর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের নি¤œমানের সেবার প্রতিবাদে ক্লাশ বর্জন করে তারা। শনিবার আভা শহরের কিং খালেদ বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। রক্ষণশীল রাষ্ট্র সৌদি আরবে নারীদের এ ধরনের প্রতিবাদ বিরল ঘটনা। কিং খালেদ বিশ্ববিদ্যালয়ে চলতি সপ্তাহে আন্দোলনের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে বুধবার নিরাপত্তা বাহিনী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের এক বিক্ষোভ সমাবেশ ভুন্ডুল করে দেয়। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছিলো বলে শিক্ষার্থীরা জানিয়েছে। শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাস দেখভালের বিষয়ে আরো যতœবান হতে হবে, এমন ঘোষণা দিয়ে কর্তৃপক্ষ পরিচ্ছন্নতা সেবা বাতিল করলে শিক্ষার্থীরা প্রতিবাদমূখর হয়ে ওঠে। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, “তিন দিনের বর্জ্য জমে গন্ধ ছড়াতে শুরু করলে ঘটনার সূত্রপাত হয়। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার অসন্তোষের আরেকটি কারণ।” “আজ প্রায় কেউই ক্লাশ করেনি। বিশ্ববিদ্যালয়ের বাইরে নিরাপত্তা বাহিনী ও পুলিশ থাকলেও তারা কাউকে আটক করেনি,” জানান ওই শিক্ষার্থী। শনিবার ইউটিউবে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে, আভার কিং খালেদ বিশ্ববিদ্যালয়ের পুরুষ শাখার প্রায় ২’শ শিক্ষার্থীও নি¤œমানের সেবার বিরুদ্ধে বিক্ষোভ করছে ও বিশ্ববিদ্যালয়ের সভাপতির পদত্যাগ দাবি করছে। স্থানীয় অ্যাসির প্রদেশের গভর্নর আব্দেল করিম আল হুনাইনি জানান, তিনি মনে করেন বিশ্ববিদ্যালয়ের নারী-পুরুষ উভয় শাখার শিক্ষার্থীদের প্রতিবাদ করার অধিকার আছে। শিক্ষার্থীদের দাবি-দাওয়াগুলো জানার জন্য স্থানীয় কর্তৃপক্ষের একটি কমিটি গঠন করা উচিত বলে তিনি জানান। সৌদি আরবের মোট জনসংখ্যার ৭০ শতাংশের বয়স ৩০ বছরের নীচে। এদের কর্মক্ষম করে তুলতে দেশটির সরকার শিক্ষাখাতে প্রচুর বিনিয়োগ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২১০৪ঘ.