২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যারিজোনা ও মিশিগানে রমনির জয়

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী মিট রমনি মিশিগান ও অ্যারিজোনা রাজ্যের প্রাইমারিতে জিতেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী মিট রমনি মিশিগান ও অ্যারিজোনা রাজ্যের প্রাইমারিতে জিতেছেন। বিজয়ী হওয়ার পর মিশিগানে রমনি বলেন, “আমরা খুব বেশি জিতিনি। তবে যথেষ্ঠ জয় পেয়েছি যা ধর্তব্যের মধ্যে পড়ে।” প্রায় সব ভোট গনণায় দুটো রাজ্যেই বিশাল জয় পেয়েছেন রমনি। আর রিক সান্তোরাম রয়েছেন দ্বিতীয় অবস্থানে। বিবিসি’র খবরে বলা হয়েছে, অ্যারিজোনায় ৪৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন রমনি। সান্তোরাম পান ২৭ শতাংশ ভোট। আর মিশিগানে সান্তোরম ৪১ থেকে ৩৮ শতাংশ ভোট পেয়েছেন। নিজ জন্ম শহর মিশিগানে জয়ী হওয়া মিট রমনির জন্য গুরুত্বপূর্ণ ছিল। রমনির বাবা এ অঙ্গরাজ্যটির গভর্নর ছিলেন। তবে রক্ষণশীল ভোটারদের জন্য এ রাজ্যে জয়ী হতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউ গিংরিচ ও টেক্সাসের কংগ্রেস সদস্য রন পল এ দুই রাজ্যে প্রাইমারিতে অংশ নেন নি। তারা আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ভোটের দিকে মনোযোগ দিচ্ছেন। আগামী সপ্তাহে সুপার টিউসডেতে ১০ রাজ্যে একসঙ্গে ভোট হবে। তা থেকেই প্রায় নির্ধারিত হয়ে যাবে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট বারাক ওবামাকে মোকাবেলা করবেন কোন রিপাবলিকান প্রার্থী। যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে প্রাইমারি ও ককাসের মাধ্যমে নির্বাচিত মনোনয়ন প্রত্যাশীকে চলতি বছর অগাস্টে অনুষ্ঠিত রিপাবলিকান দলের সম্মেলন থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০১ঘ.