২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বার্থ বিপন্ন হলে শত্র“র বিরুদ্ধে ব্যবস্থা নেব: ইরান

জাতীয় স্বার্থ বিপন্ন হচ্ছে মনে করলে ইরান আগ বাড়িয়ে শত্র“র বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর উপ-প্রধান মোহাম্মদ হেজাজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

তেহরান, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতীয় স্বার্থ বিপন্ন হচ্ছে মনে করলে ইরান আগ বাড়িয়ে শত্র“র বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর উপ-প্রধান মোহাম্মদ হেজাজি। ইরানের আধা-সরকারি ফারস বার্তা সংস্থা মঙ্গলবার হেজাজির উদ্ধৃতি দিয়ে বলেছে, “এখন আমাদের কৌশল হচ্ছে, আমরা যদি বুঝতে পারি আমাদের শত্র“রা ইরানের জাতীয় স্বার্থ ক্ষুন্ন করতে চায় এবং সেরকম সিদ্ধান্ত নেয়, তবে তারা কিছু করার আগেই আমরা জবাব দেব।” পারমাণবিক বোমা তৈরির আশঙ্কায় ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে পশ্চিমা বিশ্ব ইতোমধ্যে ইরানের ওপর তেল রপ্তানিসহ আরো কয়েকটি খাতে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। কিন্তু ইরান ওই অভিযোগ অস্বীকার করে বলে আসছে, তাদের পারমাণবিক কার্যক্রম বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত। ১ জুলাই ইরান থেকে আর অশোধিত জ্বালানি তেল আমদানি করবে না বলে গত মাসে এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই রোববার ব্রিটেন ও ফ্রান্সের কাছে তেল বিক্রি বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। ওদিকে, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কিংবা কূটনৈতিকভাবে তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করা না গেলে দেশটির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সম্ভাবনাও নাকচ করেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫২ঘ.