২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালেহর উত্তরসূরি নির্বাচন করতে ইয়েমেনে ভোট

প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর উত্তরসূরি নির্বাচন করতে মঙ্গলবার ভোট দিচ্ছে ইয়েমেনবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

সানা, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর উত্তরসূরি নির্বাচন করতে মঙ্গলবার ভোট দিচ্ছে ইয়েমেনবাসী। নির্বাচনে একমাত্র প্রার্থী ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান হাদিকেই ভোট দিয়ে নির্বাচিত করছে ভোটাররা। সালেহর ৩৩ বছরের লৌহশাসনের অবসান ঘটিয়ে ইয়েমেনে নতুন অধ্যায়ের সূচনা করতেই অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। রাজধানী সানার ভোটকেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকেই দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। শান্তিতে নোবেল জয়ী ইয়েমেনি মানবাধিকারকর্মী তাওয়াকুল কারমান ভোট দেওয়ার সময় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে আমরা আলি আবদুল্লাহ সালেহ যুগের অবসান এবং একটি নতুন ইয়েমেন গড়ার ঘোষণা দিচ্ছি। ইয়েমেনে এক বছরের সহিংস সরকারবিরোধী আন্দোলনের পর এ ভোট হচ্ছে। ভোটের প্রাক্কালেও সহিংসতার খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলের অন্তত একটি ভোট কেন্দ্রে হামলায় একজন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এলকিউ/১৫০৭ঘ.