২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় গণআন্দোলনের এক বছর পূর্তি

লিবিয়ায় গণআন্দোলনের এক বছর পূর্তি পালন করছে দেশবাসী। যে আন্দোলনে পতন হয়েছিলো ৪০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শাসক মুয়াম্মার গাদ্দাফির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 09:45 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

লিবিয়া, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় গণআন্দোলনের এক বছর পূর্তি পালন করছে দেশবাসী। যে আন্দোলনে পতন হয়েছিলো ৪০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শাসক মুয়াম্মার গাদ্দাফির। গত বছর ১৭ ফেব্র“য়ারিতে পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি থেকে প্রথম মুয়াম্মার গাদ্দাফির শাসনের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়। তাই কয়েকদিন আগে থেকেই বেনগাজিতে শুরু হয় বর্ষপূর্তির উৎসব। আগামী দিনগুলোতে গোটা দেশজুড়েই বিভিন্ন শহরে আরো উৎসব চলবে। দেশজুড়ে অস্থিতিশীলতার আশঙ্কার মধ্যেই এ বর্ষপূর্তি উদযাপন হচ্ছে। দেশজুড়েই ঘুরে বেড়াচ্ছে শ’ শ’ মিলিশিয়া। তারা নিরাপত্তায় হুমকি হয়ে আছে। শুক্রবার গণআন্দোলনের বর্ষপূর্তি উদযাপনে জাতীয় নিরাপত্তায় কেউ হুমকি হয়ে দাঁড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন লিবিয়ার অন্তর্র্বতী নেতা মোস্তফা আব্দুল জলিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫২৮ঘ.