কোগি, নাইজেরিয়া, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার একটি কারাগারে একদল বন্দুকধারী হামলা চালিয়ে বুধবার ১১৯ জন বন্দিকে মুক্ত করেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
নাইজেরিয়ার একজন কারা কর্মকর্তা, হাদিঝা আমিনু বিবিসি’কে বলেন, সেন্ট্রাল স্টেট অব কোগির কটন-কারিফিতে অবস্থিত কারাগারে বুধবার বিকেলে হামলা চালানো হয়।
তিনি জানান, হামলাকারীরা গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটার দিকে কারাগারে হামলা চালায়। কারাগারের ফটক এবং ছাদ উড়িয়ে দিতে তারা বিস্ফোরক ব্যবহার করেছে বলেই মনে করা হচ্ছে। এরপর তারা ১১৯ বন্দিকে মুক্ত করে।
কিন্তু তিনি আরো জানান, এ হামলা ইসলামিক গোষ্ঠী বোকো হারাম চালিয়েছে বলে মনে করছে না কর্তৃপক্ষ।
ইসলামিক এই গোষ্ঠিটি ২০১০ সালে নাইজেরিয়ার বাউচি রাজ্যে হামলা চালিয়ে ৭০০ বন্দিকে মুক্ত করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩০ঘ.
ঃঢ়-৭
bdnews24