২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকক বিস্ফোরণ: লক্ষ্য ছিল ইসরায়েলি কূটনীতিক

ব্যাংককে মঙ্গলবারের বিস্ফোরণের পর আটক ইরানিরা দুইজন ইসরায়েলি কূটনীতিককে লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে থাইল্যান্ডের পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ব্যাংকক, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংককে মঙ্গলবারের বিস্ফোরণের পর আটক ইরানিরা দুইজন ইসরায়েলি কূটনীতিককে লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে থাইল্যান্ডের পুলিশ। হামলাকরীরা ঠিক কোন কোন ব্যক্তিকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল তা বিস্তারিত জানা যায়নি। তবে পরিকল্পনা বাস্তবায়নে তারা যথেষ্ট অগ্রসর হয়েছিল বলে জানা গেছে। সোমবার জর্জিয়া ও ভারতে ইসরায়েলি কূটনীতিকদের লক্ষ্য করে বোমা হামলার সঙ্গে মঙ্গলবার ব্যাংককে বিস্ফোরণের যোগসূত্র আছে বলে দাবি করছেন ইসরায়েলি কর্মকর্তারা। ওই তিনটি হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। তবে এ ব্যাপারে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। থাইল্যান্ডের জাতীয় পুলিশ প্রধান প্রিউপন দামাপং বলেছেন, “নির্দিষ্ট ব্যাক্তিরা, ইসরায়েলি কূটনীতিকরা তাদের লক্ষ্য ছিল, থাইল্যান্ডবাসী নয়।” ওই হামলা পরিকল্পনার পেছনে জড়িত াকার অভিযোগে দুইজন ব্যাংককের হাজতে বন্দি আছেন। একজন ইরান যাওয়ার পে মালয়েশিয়ায় ধরা পড়েছেন এবং অন্যজন এখনো ধরা ছোঁয়ার বাইরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৩ঘ.