২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হামায় সরকারি বাহিনীর হামলা

আবাসিক এলাকাগুলো লক্ষ করে সাঁজোয়া যান থেকে গুলিবর্ষণ ও চলন্ত বিমানবিধ্বংসী কামান থেকে গোলা নিক্ষেপ করে সিরিয়ার সরকারী বাহিনী হামা শহরে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 05:24 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

আম্মান, ফেব্র“য়ারি ১৫ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবাসিক এলাকাগুলো লক্ষ করে সাঁজোয়া যান থেকে গুলিবর্ষণ ও চলন্ত বিমানবিধ্বংসী কামান থেকে গোলা নিক্ষেপ করে সিরিয়ার সরকারী বাহিনী হামা শহরে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে । বুধবার ভোর থেকে ওই হামলা শুরু হয় বলে জানিয়েছে দেশটির গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। এছাড়া হমস শহরের সুন্নি মুসলিমদের আবাসিক এলাকা লক্ষ করে গোলবর্ষণও অব্যাহত রেখেছে তারা। ক্ষমতাসীন আসাদ পরিবারের ৪২ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে বরাবর নেতৃত্ব দিয়ে আসা শহরটিতে ১৩ দিন ধরে ধারাবাহিক গোলাবর্ষণ চলছে। হামার নগর দূর্গের কাছে ট্যাংক মোতায়েন করে ফারাইয়া, ওলাইলাত, বাশওরা ও আল হামিদিয়া আবাসিক এলাকা লক্ষ করে গোলাবর্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে আসাদ সরকারবিরোধী সূত্রগুলো। হামা থেকে স্যাটেলাইট ফোনের মাধ্যমে আমের নামের এক আন্দোলনকারী জানান, পুরো হামা শহরের ল্যান্ডফোন ও মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ১৯৮২ সালে বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পিতা হাফেজ আল আসাদের শাসনকালে সরকারবিরোধী এক আন্দোলন দমনে সুন্নি অধ্যুষিত শহরটির প্রায় দশ হাজার নাগরিককে হত্যা করা হয়। সবধরনের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সরকারী বাহিনীর চলমান অভিযানে কতজন নিহত হয়েছে সে ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সরকারী বাহিনীকে ব্যবহার করায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইলেও প্রেসিডেন্ট আসাদ সরকার এক রকম ভাবলেশহীন। সব ধরনের আন্তর্জাতিক চাপ অগ্রাহ্য করে আন্দোলন স্তব্ধ করে দেওয়ার প্রতিজ্ঞায় অটল তিনি। এ পরিস্থিতিতে সিরিয়ার প্রতিবেশী আরব দেশগুলো সৌদি আরবের নেতৃত্বে নতুন একটি শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে যাবে বলে ঠিক করেছে। রোববার মিশরের রাজধানী কায়রোয় আরব লিগের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই বৈঠকে সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকারীদের ‘সব ধরনের রাজনৈতিক ও বস্তুগত সহয়তা’ দেওয়ার একটি প্রস্তাব পাস হয়। পাস হওয়া প্রস্তাবে সিরিয়ার আন্দোলনকারীদের অস্ত্র সাহায্য দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত আছে বলে জানিয়েছেন আরব লিগের কূটনীতিকরা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়াবিরোধী প্রস্তাবনায় রাশিয়া ও চীনের ভেটোর পরই সিরিয়ার হমস শহরে অবিরাম বোমা হামলা শুরু করে সরকারি বাহিনী। যা এখন অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে। এতে করে সিরিয়াজুড়ে মানবিক সংকট দেখা দেওয়ার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১১৬ ঘ.