২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ব্যাগে বুলেটসহ আটক মার্কিন নাগরিক মুক্ত

যুক্তরাষ্ট্রের এক নাগরিকের ব্যাগে বুলেট পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করার পর মুক্তি দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 09:53 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

পেশোয়ার, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের এক নাগরিকের ব্যাগে বুলেট পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করার পর মুক্তি দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার পেশোয়ার বিমানবন্দরে সঙ্গে থাকা মালামাল তল্লাশিকালে বুলেটগুলো পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওই কর্মী পেশোয়ার থেকে রাজধানী ইসলামাবাদে যাচ্ছিল। পাকিস্তান পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা তাহির আইউব জানান, তাকে বিমানবন্দরে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আমরা ইসলামাদে পররাষ্টমন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। এছাড়া, তার কূটনৈতিক ছাড়পত্র আছে কিনা তাও জানতে চাওয়া হয়। পরে পেশাওয়ারের মার্কিন কনস্যুলেটের কর্মকর্তারা কনস্যুলেট কর্মী হিসাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার ৪ ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। ইসলামাবাদে এক মার্কিন কর্মকর্তা তার মুক্তি পাওয়ার কবর নিশ্চিত করেছেন। এখন ওই নাগরিক কনস্যুলেটে আছে বলে জানান তিনি। আগের খবরে বলা হয়েছিলো ওই নাগরিকের ব্যাগ থেকে ১২ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে অপর এক পুলিশ কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনী তার কাছ থেকে শুধু গুলি উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪৫ঘ.