২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ও জর্জিয়ায় ইসরায়েলি দূতদের ওপর বোমা হামলা

ভারত ও জর্জিয়ায় ইসরায়েলি দূতাবাসের কূটনীতিকদের লক্ষ্য করে সোমবার বোমা হামলা চালানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

জেরুজালেম, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত ও জর্জিয়ায় ইসরায়েলি দূতাবাসের কূটনীতিকদের লক্ষ্য করে সোমবার বোমা হামলা চালানো হয়েছে। এতে ভারতে নিযুক্ত ইসরায়েলি দূতাবাসের একজন কূটনীতিকের স্ত্রীসহ চারজন আহত হয়েছেন, এছাড়া জার্জিয়ার বোমাটি নিস্ক্রিয় করেছে পুলিশ। বিস্ফোরণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের গাড়িটিতে আগুন ধরে যায়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারি বাসভবনের মাত্র ৫’শ মিটার দূরে আওরঙ্গজেব রোডে হামলার ঘটনা ঘটে। হামলার প্রত্যক্ষদর্শী রাভি সিং জানান, আওরঙ্গজেব রোডের একটি পেট্রল পাম্পের সামনে হামলা হয়। সেখানে গিয়ে তিনি দেখতে পান জ্বলন্ত একটি গাড়ি থেকে আহত এক নারী ও তার গাড়ি চালককে বের করে আনা হচ্ছে। ভারতীয় টেলিভিশনে স¤প্রচারিত ফুটেজে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’জন মোটরসাইকেল আরোহীকে ট্র্যাফিক সিগন্যালে থেমে যাওয়া একটি গাড়ির পিছন দিকে একটি বস্তু স্থাপন করতে দেখেছেন তারা। একই ধরনের ঘটনায় জর্জিয়ার রাজধানী তিবলিসিতে ইসরায়েলি এক কূটনীতিকের গাড়িতে পেতে রাখা বোমা নিস্ক্রিয় করেছে পুলিশ। ফলে রক্ষা পান ওই কূটনীতিক। হামলার জন্য ইরান এবং ইরানের লেবাননি মিত্র হেজবুল্লাহকে দায়ী করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০০৮ সালে দামেস্কে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হেজবুল্লাহর ‘মিলিটারি জিনিয়াস’ ইমাদ মুগনিভেহর মৃত্যুবার্ষিকী ১২ ফেব্র“য়ারিকে সামনে রেখে বিশ্বব্যাপী ইসরায়েলি দূতবাসগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিলো। মুগনিভেহর মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলো হেজবুল্লাহ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অভিযোগের বিষয়ে ইরান বা হেজবুল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এবি/এলকিউ/২১৪৮ ঘ.