২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুদ্ধিজীবীদের সঙ্গে ৯ ঘন্টার বৈঠকে ক্যাস্ত্রো

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দীর্ঘ বৈঠক করলেন কিউবার সাবেক নেতা ফিদেল ক্যাস্ত্রো। লেখক-বুদ্ধিজীবীদের সঙ্গে নয় ঘণ্টার এই বৈঠক এই বিপ্লবী নেতার স্বাস্থ্যগত সমস্যা কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 09:00 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

হাভানা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দীর্ঘ বৈঠক করলেন কিউবার সাবেক নেতা ফিদেল ক্যাস্ত্রো। লেখক-বুদ্ধিজীবীদের সঙ্গে নয় ঘণ্টার এই বৈঠক এই বিপ্লবী নেতার স্বাস্থ্যগত সমস্যা কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার এ খবর জানিয়েছে। সরকারি ওয়েবসাইট কিউবাডিবেট ডটসিইউ “ফিদেল উইদ ইন্টেলেকচুয়ালস : মোর দ্যান নাইন আওয়ারস অব ডায়ালগ উইথ দ্য ইনফিনিট” শিরোনামে বৈঠকটির খবর প্রকাশ করে। হাভানার বার্ষিক আন্তর্জাতিক বই মেলার অংশ হিসেবে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিশ্বের ২২টি দেশের প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। “আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। নিরাশাকে জিততে দেওয়া যাবে না। এটা আমাদের দায়িত্ব”, বুদ্ধিজীবীদের উদ্দেশে বলেন ক্যাস্ত্রো। খবরে বলা হয়, ক্যাস্ত্রোর বক্তৃতায় উপস্থিত বুদ্ধিজীবীরা অনুপ্রাণিত হন। তারা সুস্থ হয়ে ওঠায় ফিদেলকে অভিনন্দিত করেন। এক সপ্তাহ আগে এক দল অনুসারীর সঙ্গে ছয় ঘণ্টা বৈঠকের কথা কিউবার গণমাধ্যমে বলা হয়। ক্যাস্ত্রো তাদের তার জীবনের প্রথমদিকের সময়ের ওপর লেখা দুই খণ্ডের নতুন জীবনীগ্রন্থ ‘সময়ের গেরিলা’ থেকে পড়ে শোনান। কিউবার টেলিভিশনে স¤প্রচারিত ওই বৈঠকের ফুটেজে দেখা যায় ক্যাস্ত্রোকে ধরে চেয়ারে বসানো হচ্ছে। তবে তাকে উদ্যমী ও বুদ্ধিবৃত্তিকভাবে স্বতস্ফুর্ত দেখা গেছে। আগ্রহী শ্রোতাদেরও তিনি ঠিকমতো সামলেছেন। সরকারী ওয়েবসাইটে পরের নয় ঘণ্টার বৈঠকটির অনেক ছবি থাকলেও কোনো ভিডিও ফুটেজ রাখা হয়নি। ১৯৫৯ সালে বিপ্লবের মাধ্যমে কিউবার ক্ষমতা গ্রহণ করা ফিদেল ক্যাস্ত্রো ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেওয়ার জন্য খ্যাতিমান ছিলেন। ২০০৬ সালে অন্ত্রের সমস্যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ছোট ভাই রাউল ক্যাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এই বৈঠকগুলো ইঙ্গিত দিচ্ছে গুরুতর অসুস্থতা থেকে সেরে উঠার পর ৮৫ বছর বয়স্ক ক্যাস্ত্রোর শারীরিক অবস্থা এখন বেশ ভালো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/১৪৪৮ ঘ.