জেনেভা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনে জড়িত সন্দেহভাজন কর্মকর্তাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানো উচিত। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় শুক্রবার একথা বলেছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই এর মুখপাত্র রুপার্ট কলভিল্লে বলেছেন, “আমরা এটা বিশ্বাস করি, বলেছি এবং বার বারই বলব যে, সিরিয়ার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতেই সুরাহা হওয়ার বিষয়। যারা তাণ্ডব চালাচ্ছে তারা এতেই সবচেয়ে কড়া বার্তা পাবে।”
সিরিয়া সরকারের বেপরোয়া দমনাভিযানে ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন পিল্লাই। বুধবার তিনি সিরিয়ার জনগণকে রক্ষ করার জন্য আন্তর্জাতিক স¤প্রদায়কে আশু ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫০ঘ.
bdnews24