২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে চাপে রাখতে ভারতকে ইইউ’র আহ্বান

ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে রাজি করানোয় ভারতকে চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

নয়াদিল্লি, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে রাজি করানোয় ভারতকে চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নয়াদিল্লিতে ইইউ-ভারত শীর্ষ বৈঠকে শুক্রবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রম্পাই বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইইউ চরম উৎকণ্ঠার মধ্যে আছে। সেকারণেই তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য ভারতকে ইরানের ওপর তার প্রভাব খাটাতে বলা। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এ সহায়তা করার অনুরোধ জানান রম্পাই। পরে এক সংবাদ সম্মেলনে মনমোহন বলেন, ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান করা প্রয়োজন। তিনি বলেন, “ইরানের পরমাণু কর্মসূচিতে সমস্যা আছে। কূটনীতিকে সর্বোচ্চ অগ্রধিকার দিয়েই এ ইস্যু সমাধান করা উচিত এবং তা করা সম্ভব বলেই আমি মনে করি।” ইরান পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্খা থেকেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে পশ্চিমা রাষ্ট্রগুলোর অভিযোগ। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে শান্তিপ্রিয় উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালানোর দাবি করে আসছে। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে এ বছর নিষেধাজ্ঞা আরো কঠোর করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু ভারত এ নিষেধাজ্ঞায় আপত্তি জানিয়েছে। ভারতের তেল চাহিদার ১২ শতাংশই মেটানো হয় ইরান থেকে তেল আমদানি করে। তবে স¤প্রতি তেল নিষেধাজ্ঞার কারণে তা ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। কেননা, যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্ররা ইরান থেকে তেল আমদানি বন্ধ করে বিকল্প পথ খোঁজার চাপ দিচ্ছে ভারতকে। তবে ভারত এ চাপ উপেক্ষা করে আসছে এবং নিষেধাজ্ঞা অমান্য না করেই ইরানের তেলের দাম পরিশোধের বিকল্প রাস্তা খুঁজছে। ভারতীয় রুপিতে ইরানের তেলের দাম মেটাতে এ মাসেই তেহরান যাচ্ছে নয়াদিলি¬ থেকে একটি প্রতিনিধি দল। রুপির হিসাবে নয়াদিলি¬র কাছে পাওনা এক বছরের তেলের দামের ৪৫ শতাংশ গ্রহণ করতে রাজি হয়েছে ইরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৬ঘ.