২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে নিহত ৩৭

নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে গোলাগুলিতে দক্ষিণ সুদানে ৩৭ জন নিহত ও জাতিসংঘের একজন পুলিশ শান্তিরক্ষী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 06:36 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

জুবা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে গোলাগুলিতে দক্ষিণ সুদানে ৩৭ জন নিহত ও জাতিসংঘের একজন পুলিশ শান্তিরক্ষী আহত হয়েছেন। বুধবার ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতিসংঘ ও দক্ষিণ সুদানের সরকারি কর্মকর্তারা। ওই ঘটনায় একপক্ষ ট্রাকের ওপর বসানো ভারী মেশিনগান থেকে গুলিবর্ষণ করে বলে জানান তারা। ছয় বছর আগে সই করা একটি শান্তিচুক্তির পথ ধরে গত জুলাইয়ে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। এর ফলে কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান হয়। কিন্তু প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী গোষ্ঠীগুলো নিয়ে গঠিত সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে দেশটির সরকার। স¤প্রতি গরু ডাকাতির একটি ঘটনা নিয়ে ইউনিটি প্রদেশ ও ল্যাকেস প্রদেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে ঘটনার সূত্রপাত। দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ মিশনের (ইউএনএমআইএসএস) মুখপাত্র কৌয়িদার জেররুক জানান, উত্তর রুমবেক জেলার প্রশাসক অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে ‘‘উত্তেজনাপূর্ণ উক্তি” করলে গোলাগুলি শুরু হয়ে যায়। “এর পরপরই চারটি পিকআপ ট্রাকে সেনাবাহিনী ও পুলিশের সশস্ত্র লোকজন এসে জেলা প্রশাসকের দপ্তর প্রাঙ্গণে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে,” এক বিবৃতিতে জানান জেররুক। তবে জাতিসংঘের বাহিনীকে হামলার লক্ষ করা হয়নি জানিয়ে তিনি বলেন, বৈঠকে উপস্থিত ইউএনএমআইএসএস’র এক পুলিশ সদস্য ঘটনাক্রমে গুলিবিদ্ধ হন। নিহতদের মধ্যে ১৬ জন ইউনিটি প্রদেশের ও ২১ জন ল্যাকেস প্রদেশের বলে জানান ইউনিটি প্রদেশের মুখপাত্র গিদিয়ন গ্যাটপ্যান থর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২২৭ ঘ.