২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট ঘনিয়ে আসছে আফগানিস্তানে

২০১৪ সালে নেটো সেনারা চলে যাওয়ার পর আফগান সরকারের পতন ঘটতে পারে। দেখা দিতে পারে গৃহযুদ্ধও। আন্তর্জাাতিক ক্রাইসিস গ্র“প (আইসিজি) এক নতুন প্রতিবেদনে এ আশঙ্কা প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে সঙ্কট ঘনিয়ে আসছে। আশু ব্যবস্থা না নিলে ২০১৪ সালে নেটো সেনারা আফগানিস্তান ছাড়ার পর দেশটিতে সরকার পতনের পাশাপাশি গৃহযুদ্ধও দেখা দিতে পারে। এক প্রতিবেদনে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্র“প (আইসিজি) এ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে আফগান পুলিশ ও সেনারা প্রস্তত নয়। এতে আরো বলা হয়, আফগানিস্তান কর্তৃপক্ষ স্বচ্ছ ভোট নিশ্চিত করার চেষ্টা না নিলে ২ বছরের মধ্যে অনুষ্ঠেয় নির্বাচন জালিয়াতিতে পণ্ড হতে পারে। তবে আফগান সরকার এ আইসিজি’র এ প্রতিবেদনকে ‘বিবেচনাবোধহীন ও যাচ্ছেতাই’ বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, “২০০২ সালে আমাদের দেশের জন্ম হয়নি। আমাদের ইতিহাস ৫ হাজার বছরের পুরোনো। আমরা আগে পরাশক্তিদের সঙ্গে যুদ্ধ করেছি। দেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষা করতে আমাদের পুলিশ ও সেনারা প্রস্তুত আছে।” ওদিকে, সরকারের একজন মুখপাত্র বলেন, আন্তর্জাতিক স¤প্রদায় যদি ভবিষ্যতে তাদের সহযোগিতার প্রতিশ্র“তি রক্ষা করে তবে নেটো সেনারা চলে গেলেও আমাদের কোন সমস্যা হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৩ঘ.