২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় ৬.২ মাত্রার ভূমিকম্প

ক্যালিফোর্নিয়া উপসাগরের মেক্সিকো উপকূলে সোমবার ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 08:30 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

মেক্সিকো সিটি, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্যালিফোর্নিয়া উপসাগরের মেক্সিকো উপকূলে সোমবার ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মেক্সিকোর সিনালোয়া রাজ্য থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৬ দশমিক ২ মাইল গভীরে। মূল ভূমিকম্পের কিছুক্ষণ পরে ৬ মাত্রার আরেকটি পরাঘাত অনুভূত হয় বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এবি/১৪২৮ ঘ.