২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে যাচ্ছে প্রথম বেসরকারি মহাকাশযান

আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রতে মালামাল সরবরাহের জন্য প্রথমবারের মতো অভিযান শুরু করতে যাচ্ছে কোনো বেসরকারি কোম্পানির মহাকাশযান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ফেøারিডা, অক্টোবর ০৬(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রতে মালামাল সরবরাহের জন্য প্রথমবারের মতো অভিযান শুরু করতে যাচ্ছে কোনো বেসরকারি কোম্পানির মহাকাশযান। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মালামাল পরিবহনের জন্য স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস নামের এ কোম্পানিটির সঙ্গে ১৬০ কোটি ডলারের একটিচুক্তি করেছে নাসা। ‘স্পেস এক্স’ নামেই বেশি পরিচিত প্রতিষ্ঠিানটি। ফ্লোরিডার কেপ কানাভেরালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর স্টেশন থেকে রোববার রাতে রওনা দিবে স্পেস এক্সের তৈরি করা ‘ফ্যালকন নাইন’ রকেটটি ও তার ‘ড্রাগন’ ক্যাপসুল। এ উৎক্ষেপনটি সফল হলে পৃথিবী থেকে ২৫০ মাইল উপরের আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে মালামাল সরবরাহে যুক্তরাষ্ট্রের নিজস্ব পরিবহনসূচি আবার চালু হবে। গত বছর যুক্তরাষ্ট্রের সর্বশেষ স্পেস শাটল আটলান্টিসের শেষ অভিযানের পর থেকে এজন্য রাশিয়া, ইউরোপ ও জাপানের উপর নির্ভর করতে হচ্ছিলো যুক্তরাষ্ট্রকে। প্রথম ১২টি পরিবহন অভিযানের প্রস্তুতি হিসেবে গত মে মাসে একটি পরীক্ষামূলক উড্ডয়ন চালায় স্পেস এক্স। এর আগের মহাকাশযানগুলোর পরিবহন ক্যাপসুলগুলো একবার পরিবহনের পরেই ব্যবহারের অযোগ্য হয়ে পড়তো। তবে স্পেস এক্সের ক্যাপসুল ‘ড্রাগন’ মালামাল পৌঁছে দিয়ে আবার পৃথিবীতে ফিরে আসবে। প্রায় এক হাজার পাউন্ড (৪৫৪ কিলোগ্রাম) পর্যন্ত খাবার, পোশাক, যন্ত্রপাকিসহ অন্যান্য মালমাল পরিবহন করতে পারবে ড্রাগন। এবং মহাকাশ কেন্দ্র থেকে ফিরিয়ে আনতে পারবে বিভিন্ন নমুনা ও অপ্রয়োজনীয় যন্ত্রপাতি। ক্যাপসুল ‘ড্রাগন’ আগামী বুধবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। সেখানে ১৮ দিন অবস্থানের পরে ২৮ অক্টোবর প্রশান্ত মহাসাগরে প্যারাসুটের মাধ্যমে অবতরণ করবে ক্যাপসুলটি। মালামাল পরিবহনের জন্য নাসার সঙ্গে চুক্তি করা দুটি প্রতিষ্ঠানের একটি দক্ষিণ-আফ্রিকীয় বংশোদ্ভ’ত মার্কিন উদ্যোক্তা এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স। চুক্তিবদ্ধ অন্য কোম্পানি ‘অরবিটাল সায়েন্স কর্প’তাদের প্রথম রকেট‘অ্যান্টেরাসে’র পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য ভার্জিনিয়ার ওয়ালপসে উৎক্ষেপণ কেন্দ্র তৈরি শুরু করেছে গত ১ অক্টোবর থেকে। এ বছর শেষের আগেই মহাকাশে যাবে অ্যান্টেরাস। ২০১৭ সালের মধ্যে মহাকাশচারীদের পরিবহনের জন্য বাণিজ্যিক স্পেস ট্যাক্সি চালু করা সম্ভব হবে বলে আশা করছে নাসা। বর্তমানে একমাত্র রাশিয়ার নিজস্ব স্পেস ট্যাক্সি রয়েছে। তবে এ পর্যন্ত সব দেশের মহাকাশযানই সরকারি ব্যয়ে পরিচালিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/কিউএইচ/১৭৫৯ ঘ.