২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৪ সালেই আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন : কারজাই

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই জানিয়েছেন, ২০১৪ সালে তার প্রথম মেয়াদ শেষ হওয়ার পর নির্ধারিত সময়েই প্রেসিডেন্ট নির্বাচন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 08:14 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

কাবুল, ০৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই জানিয়েছেন, ২০১৪ সালে তার প্রথম মেয়াদ শেষ হওয়ার পর নির্ধারিত সময়েই প্রেসিডেন্ট নির্বাচন হবে। যদিও দেশটিতে অব্যাহত জঙ্গি হামলা চলছে, এরপরও নির্দিষ্ট সময়ের পরই নির্বাচন হবে বলে বৃহস্পতিবার তিনি ঘোষণা দেন। কাবুলে তার গার্ডেন প্যালেসে এক সংবাদ সম্মেলনে কারজাই বলেন, “নির্বাচন অবশ্যই হবে। আপনিই আপনার প্রিয় প্রার্থীকে নির্বাচন করবেন। মেয়াদের পর যদি একদিনও আমি বেশি সময় আমি ক্ষমতায় থাকি, তবে তা হবে অবৈধ।” কিন্তু কারজাইয়ের বিরোধী পক্ষের অনেকেই যারা সংবিধান অনুযায়ী ২০১৪ সালেই প্রেসিডেন্ট নির্বাচনের দাবি জানিয়ে আসছে তাদের ধারণা কারজাই অন্যকোনো কৌশলে আবারও ক্ষমতায় আসার সুযোগ খুঁজতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০৬ ঘ.