ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের রেলমন্ত্রীর পর এবার দেশটির সাবেক এক আইনপ্রণেতা বিতর্কিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রের নির্মাতাকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করেছেন।
আইনপ্রণেতা ইকরামুল্ল¬াহ শহিদের ঘোষিত এ পুরস্কারের অর্থ ২ লাখ মার্কিন ডলার বলে জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য টেলিগ্রাফ’।
সোমবার কট্টর ইসলামপন্থী ও জঙ্গি গোষ্ঠীর সংগঠন দিফা-ই-পাকিস্তান কাউন্সিলের নেতৃত্বে অনুষ্ঠিত এক সমাবেশে এ ঘোষণা দেন শহিদ।
ওই সমাবেশে প্রায় ১৫ হাজার মানুষ উপস্থিত ছিল। শহিদও ওই কাউন্সিলের সদস্য।
এর আগে পাকিস্তানের রেলমন্ত্রী গুলাম আহমদ বিলোর ওই চলচ্চিত্র নির্মাতাকে হত্যায় ১ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেন।
হজরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করে যুক্তরাষ্ট্রে নির্মিত ওই চলচ্চিত্রটি নিয়ে পুরো মুসলিম বিশ্বে ক্রুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এফএস/বিসিএস/এলকিউ/২২০৩ঘ.
bdnews24