২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় ৮০ কারাবন্দিকে মুক্ত করে দিয়েছে বামপন্থীরা

মেক্সিকোয় স্থানীয় এক নির্বাচনে পরাজয়ে ক্ষিপ্ত হয়ে একটি কারাগার থেকে ৮০ জন বন্দিকে মুক্ত করে দিয়েছে দেশটির বামপন্থী ডেমক্রেটিক রেভ্যুলিউশন পার্টির সমর্থকেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 09:08 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

মেক্সিকো, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোয় স্থানীয় এক নির্বাচনে পরাজয়ে ক্ষিপ্ত হয়ে একটি কারাগার থেকে ৮০ জন বন্দিকে মুক্ত করে দিয়েছে দেশটির বামপন্থী ডেমক্রেটিক রেভ্যুলিউশন পার্টির সমর্থকেরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশে এ ঘটনা ঘটে। চিয়াপাসের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী নিও ক্যাসতানন জানান, রোববার ডেমক্রেটিক রেভ্যুলিউশন পার্টির সমর্থকেরা উত্তেজিত হয়ে মতজিন্তলা শহরের টাউন হলে আগুনও দিয়েছে। তিনি জানান, এর আগেও জেলের দরজা খুলে বন্দিদের পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে ঐ দলের ৩১ জন সমর্থককে আটক করেছিল পুলিশ। চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত হওয়া ওই পৌর নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করেছিল একটি নির্বাচনী ট্রাইবুন্যাল। পুলিশ ছাড়া পাওয়া ২৪ কারাবন্দিকে উত্তেজিত অবস্থায় ছোটাছুটি করার সময় আটক করে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/সিআর/১৫০০ ঘ.