২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির কারণ বিষণ্ণতা

প্রতি ১০ জন কর্মজীবীর মধ্যে এক জন বিষণœতার কারণে ছুটি কাটাতে বাধ্য হন। সম্প্রতি চালানো এক জরিপে এমন তথ্য জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 07:31 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজটোয়েন্টি ফোর ডটকম)- প্রতি ১০ জন কর্মজীবীর মধ্যে এক জন বিষণœতার কারণে ছুটি কাটাতে বাধ্য হন। সম্প্রতি চালানো এক জরিপে এমন তথ্য জানা গেছে। ইংল্যান্ড, ইতালি, জার্মানি, ডেনমার্ক, তুরস্ক, স্পেন এবং ফ্রান্সের সাত হাজার কর্মজীবীর উপর জরিপটি চালানো হয়। ইউরোপিয়ান ডিপ্রেশন এসোসিয়েশন জরিপটি পরিচালনা করে। জরিপে দেখা যায়, ইংল্যান্ড, ডের্নমাক এবং জার্মানির কর্মজীবীরা বিষণœতাজনিত কারণে বেশি ছুটি নেয়। বিষণœতার কারণে জার্মানির ৬১ শতাংশ কর্মজীবী, ডেনমার্কের ৬০ শতাংশ, বৃটেনে ৫৮ শতাংশ কর্মজীবী কাজ থেকে ছুটি নিয়েছিল। তবে তুরস্কে বিষণœতার কারণে কর্মজীবীদের ছুটি নেওয়ার হার তুলনামূলক কম, মাত্র ২৫ শতাংশ। জরিপে দেখা যায়, বিষণœতায় ভোগা প্রতি চার জনের একজন নিজেদের কর্মজীবী মনে করেন না। প্রতি তিন জনের মধ্যে একজন জানিয়েছেন, বিষণœতা তাদের কাজের ক্ষেত্রে ঝুকিঁ তৈরি করতে পারে বলে তারা উদ্বিগ্ন । জরিপে ৭৯২ জন ব্যবস্থাপকের মধ্যে এক তৃতীয়াংশ জানান, কর্মক্ষেত্রে বিষণœতায় ভোগা কর্মজীবীদের সহায়তা দেওয়ার মতো উপযুক্ত ব্যবস্থা তাদের ছিল না। এক হিসাবে দেখা যায়, বিষণœতার কারণে ইউরোপীয় ইউনিয়নে শুধু ২০১০ সালেই ৭ হাজার ৩শ’ কোটি ডলার আর্থিক ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এবি/১৫৩৩ ঘ.