২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪

আফগানিস্তানে সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় তিন ন্যাটো সেনাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। পূর্বাঞ্চলের খোস্ত প্রদেশে এ হামলার ঘটনায় আরো ৩৭ জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 08:38 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

কাবুল, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় তিন ন্যাটো সেনাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। পূর্বাঞ্চলের খোস্ত প্রদেশে এ হামলার ঘটনায় আরো ৩৭ জন আহত হয়। ন্যাটোর এক মুখপাত্র ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এ খবর জানিয়েছেন। খোস্ত শহরে হেঁটে টহল দেওয়ার সময় ন্যাটোর সেনাদলের ওপর বোমা হামলা চালায় ওই আত্মঘাতী। এতে তিন ন্যাটো সেনা, চার পুলিশ, এক আফগান দোভাষী ও অন্তত ছয়জন বেসামরিক আফগান নিহত হয়। হামলাকারী পুলিশের পোষাক পরিহিত ছিল বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। নিহত ন্যাটো সদস্যরা যুক্তরাষ্ট্রের সেনা বলে জানান তিনি। ন্যাটো মুখপাত্র হামলাটি আত্মঘাতী বলে নিশ্চিত করেছেন, তবে এ নিয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। আফগান নিরাপত্তা বাহিনীর গুলিতে রোববার দুইজন মার্কিন সেনা নিহত হওয়ার একদিন পর এ হামলার ঘটনা ঘটলো। ১১ বছরের আফগান যুদ্ধে এ পর্যন্ত দুই হাজারেরও বেশি মার্কিন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/কিউএইচ/১৬২২ ঘ.