ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের কুন্দজ প্রদেশের একটি গ্রামে কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে এক নারীকে হত্যা করেছে তার স্বামী। ওই দম্পতির আরো এক কন্যা সন্তান রয়েছে।
পুলিশ সূত্রে সোমবার এ খবর জানা গেছে বলে দ্য ডন জানায়।
স্ত্রী হত্যাকারী ওই ব্যক্তি আধাসামরিক বাহিনীর সদস্য। বর্তমানে সে পলাতক রয়েছে।
ওই দম্পতির আরো একটি কন্যা সন্তান। দ্বিতীয় সন্তান ছেলে হবে বলে আশাবাদী ছিল নিহত ওই নারীর স্বামী।
জানা গেছে, কুন্দজ প্রদেশের মাফালায় গ্রামে ওই নারীকে হত্যা করে তার স্বামী।
কুন্দজের সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ওই নারীকে তার স্বামী নিজস্ব অস্ত্র দিয়ে হত্যা করেছে।
আফগানিস্তানের আধাসামরিক অর্থাৎ মিলিশিয়া বাহিনীর সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। রাজনৈতিক দল ও নেতারা তাদের মদদ দিয়ে থাকে।
এ কারণে পশ্চাৎপদ ওই সমাজব্যবস্থায় পুরুষেরা প্রায়ই নারীর ওপর নানা মাত্রিক নির্যাতন চালিয়ে পার পেয়ে যায়। কেননা এসব ক্ষেত্রে শাস্তি বিধানের তেমন জোড়ালো কোনো আইন নেই আর তার চর্চা ও প্রয়োগও নেই।
আফগানিস্তানের কট্টর ধর্মান্ধ সমাজব্যবস্থায় ছেলে সন্তানের জন্ম হওয়াকে সৌভাগ্য ও গৌরবের বলে মনে করা হয়। অপরপক্ষে কন্যা সন্তানকে মনে করা হয় বোঝা।
এ কারণে পারিবারিক জীবনে ছেলে সন্তানের জন্ম না হলে সেটা নারীর অক্ষমতা বলে গণ্য হয় এবং এর জন্য তাকেই দায়ী করা হয়। ফলে নারীকে সহ্য করতে হয় অমানবিক নির্যাতন।
আফগানিস্তানে সা¤প্রতিক সময়ে নারী নির্যাতনের ভয়াবহ দু’টি ঘটনা সংবাদ শিরোনাম হয়ে ওঠে।
একটি হচ্ছে, ১৫ বছরের এক কিশোরীকে আইনগত বৈধতার মধ্যদিয়ে নির্যাতন ও জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা।
আর অপরটি হচ্ছে, এক ধর্ষিতা নারীকে ব্যাভিচারের অভিযোগ দিয়ে জেলে পাঠানো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৮ ঘ.
bdnews24