২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে রাজনৈতিক সংকট কমেছে: গিলানি

পাকিস্তানের রাজনৈতিক সংকটের তীব্রতা আপাতত কমেছে বলে আশ্বস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 10:36 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ইসলামাবাদ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের রাজনৈতিক সংকটের তীব্রতা আপাতত কমেছে বলে আশ্বস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। সুইজারল্যান্ডের ডাভোসে অর্থনৈতিক ফোরামে গিলানি সাংবাদিকদের বলেন, “অভ্যুত্থান (ক্যু) করার কোনো ইচ্ছে সেনাবাহিনীর নেই। কেননা তারাও দেশে স্থিতিশীলতা চায়। তারা দেশে গণতন্ত্র চায় এবং দেশকে আরো শক্তিশালী করতে চায়।” গিলানির এ বক্তব্যে গত তিন মাস ধরে চলা পাকিস্তানের রাজনৈতিক সংকট আপাতত কেটেছে এবং ক্ষমতায় ভারসাম্য ফিরে এসেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। সেনাবাহিনীর অভ্যুত্থান চেষ্টা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের কাছে একটি স্মারকলিপি পাঠানো নিয়ে গত বছর অক্টোবর থেকে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। উত্তেজনা দেখা দেয় সরকারের সঙ্গে সেনাবাহিনীর। স্মারকলিপির বিষয়টি তদন্তের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করায় সেনা প্রধান আশফাক কায়ানি ও সেনা গোয়েন্দা সংস্থা ‘ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স’ (আইএসআই)’র মহা পরিচাল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশার সমালোচনা করেন গিলানি। তবে পরে তিনি সে সমালোচনা প্রত্যাহার করে উত্তেজনা প্রশমনের চেষ্টা নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩২ঘ.