২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে বেকার ৫৩ লাখ

স্পেনে বেকারের সংখ্যা গত বছরের শেষার্ধে ৫০ লাখ ছাড়িয়েছে। ডিসেম্বরের শেষ নাগাদ বেকার হয়েছে ৫৩ লাখ মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

স্পেন, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পেনে বেকারের সংখ্যা গত বছরের শেষার্ধে ৫০ লাখ ছাড়িয়েছে। ডিসেম্বরের শেষ নাগাদ বেকার হয়েছে ৫৩ লাখ মানুষ। স্পেনের সরকারি পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়েছে। দেশটির ন্যাশনাল স্ট্যাটিসটিকস ইন্সটিটিউটের হিসাবে বলা হয়েছে, ২০১১ সালের তৃতীয়ার্ধে বেকারের সংখ্যা ছিলো ৪৯ লাখ। ডিসেম্বরে তা বেড়ে হয়েছে ৫৩ লাখ। সে হিসাবে গত বছর তৃতীয়ার্ধে বেকারত্বের হার ২১ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে শেষার্ধে ২২ দশমিক ৮ শতাংশ হয়েছে। ১৭ বছরের মধ্যে স্পেনে বেকারত্বের এ হার সর্বোচ্চ। বর্তমানে দেশটিতে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে প্রায় অর্ধেকই (৪৮ দশমিক ৬ শতাংশ) বেকার। আগে এই হার ছিলো ৪৫ দশমিক ৮ শতাংশ। ১৭ টি দেশের ইউরোজোনের মধ্যে স্পেনেই বেকার সবচেয়ে বেশি। দেশটি আবারো অর্থনৈতিক মন্দাদশায় চলে যাওয়ার আশঙ্কাও আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪০ঘ.