২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া ছেড়েছে জিসিসি পর্যবেক্ষকরা, জাতিসংঘে লিগ

উপসাগরীয় আরব পর্যবেক্ষকরা বুধবার সিরিয়া ছেড়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনাবসানের পরিকল্পনায় সমর্থন আদায়ে জাতিসংঘের সহায়তা চাইছে আরব লিগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

দামাকাস, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উপসাগরীয় আরব পর্যবেক্ষকরা বুধবার সিরিয়া ছেড়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনাবসানের পরিকল্পনায় সমর্থন আদায়ে জাতিসংঘের সহায়তা চাইছে আরব লিগ। উপসাগরীয় সহযোগিতামূলক পরিষদ বা গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) দেশগুলো আরব মিশনের উপর অনাস্থা প্রকাশের পর সিরিয়া ছাড়ল তাদের পর্যবেক্ষকরা। জিসিসি’র বক্তব্য, পর্যবেক্ষকরা সিরিয়ায় থাকা সত্ত্বেও “তারা নিশ্চিত যে রক্তপাত ও নিরীহ মানুষ হত্যা চলতেই থাকবে।” সোমবার জিসিসি অন্তর্ভূক্ত দেশ কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর্যবেক্ষকরা সিরিয়া ছেড়েছেন এবং শিগরিরই বাকি উপসাগরীয় দেশগুলোর পর্যকেক্ষকরা দামেস্ক ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। তবে জিসিসি পর্যবেক্ষকরা সিরিয়া ছেড়ে গেলেও পর্যবেক্ষণ মিশনে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন আরব পর্যবেক্ষক। নাম প্রকাশ না করার শর্তে ওই পর্যবেক্ষক বলেন, “জিসিসি দেশগুলোর বিদায় মিশনের কাজে কোন প্রভাব ফেলবে না। আমরা এখানে সবাই দক্ষ এবং আমরা কাজ চালিয়ে নিতে পারব।” তিনি বলেন, “আমরা এখানে প্রায় ১৭০ জন বা এরকমই। আর এখন পর্যবেক্ষকরা চলে যেতে থাকায় আমরা প্রায় ১২০ জন আছি।” তিনি আরো বলেন, “অবশ্যই আমাদের আরো পর্যবেক্ষক দরকার এবং যারা চলে গেছেন তাদের পরিবর্তে শিগরিগরই আরো অনেকে আসবেন।” সিরিয়ায় থাকা বাকি পর্যবেক্ষকরা আরব লিগের শান্তি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে প্রতিশ্র“তিবদ্ধ। স¤প্রতি কায়রোয় অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ ফেব্র“য়ারি পর্যন্ত দেশটিতে আরব লিগ মিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। ওদিকে, সিরিয়ায় রাজনৈতিক সমাধানের পরিকল্পনায় সমর্থন আদায়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহায়তা চেয়ে মহাসচিব বান কি-মুনের কাছে যৌথভাবে চিঠি দিয়েছেন আরব লিগের প্রধান নাবিল এলারাবি ও কাতারি প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম আল-থানি। এলারাবি ও আল-থানিই সিরিয়া বিষয়ক আরব লিগ কমিটির নেতৃত্ব দিচ্ছেন। আরব লীগের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই চিঠিতে জাতিসংঘের প্রধান কার্যালয়ে যৌথ বৈঠকের আহ্বান জানিয়েছে আরব লিগ। নিরাপত্তা পরিষদকে সিরিয়া পরিস্থিতি সম্পর্কে জানানো এবং সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা বাস্তবায়নে পরিষদের সহায়তা পাওয়ার উদ্দেশে তারা ওই বৈঠকের দাবি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৪ঘ.