২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত পাকিস্তানি সেনাদের ভিডিও প্রকাশ

পাকিস্তানি আধাসামরিক বাহিনীর অপহৃত সদস্যদের একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে তালেবান। ওই সন্ত্রাসী সংগঠনটির বিরুদ্ধে অভিযানের প্রতিশোধ হিসেবে গত ২৩ ডিসেম্বর পাকিস্তানের আদিবাসী অঞ্চল থেকে এই সেনাদের অপহরণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 09:28 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

দিরা ইসমাইল খান, (পাকিস্তান), জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানি আধাসামরিক বাহিনীর অপহৃত সদস্যদের একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে তালেবান। ওই সন্ত্রাসী সংগঠনটির বিরুদ্ধে অভিযানের প্রতিশোধ হিসেবে গত ২৩ ডিসেম্বর পাকিস্তানের আদিবাসী অঞ্চল থেকে এই সেনাদের অপহরণ করা হয়। ভিডিওচিত্রে দেখা যায়, ১৫ জন পাকিস্তানি সেনা পাহাড়ের ওপর চোখ ও হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে অপহরণকারী তালেবানের এক সদস্য একে-৪৭ রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে। ওই তালেবান সদস্য সেনা সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করছে। এর ঠিক পরমুহূর্তে কি ঘটতে পারে সে বিষয়ে ভিডিওতে স্পষ্ট ইঙ্গিত দেওয়া থাকলেও ওই সেনাদের সত্যি সত্যি হত্যা করা হয়েছে কি না সে তার কোনো চিত্র ভিডিওটিতে নেই। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী আদিবাসী অঞ্চলে সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে তালেবানরা এ সেনাদের অপহরণ করে। আর এখন ভিডিও প্রকাশ করে পাকিস্তান সেনাবাহিনীর ৬ লাখ সেনার প্রতি তারা হুঁশিয়ারি জানিয়ে দিল। তালেবানের পক্ষ থেকে বলা হয়, “খাইবার অঞ্চল থেকে আমাদের ১২ জন সহযোদ্ধাকে আটক করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।” আরো বলা হয়, “আমাদের ধর্মানুরাগী নারীদেরও লক্ষ করে হামলা হচ্ছে। ওই সহযোদ্ধাদের হত্যার প্রতিশোধ নিতে আমরা এদের হত্যা করবো। আমরা পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যে, আমাদের বন্ধুদের হত্যা বন্ধ না করলে তোমাদের সবার ভাগ্যেও এমনটিই হবে।” ভিডিওতে দেখা যায়, হত্যা করার আগে এক সেনা তাদের দূর্গে তালেবানের হামলা ও নিজেদের অপহৃত হওয়ার ঘটনা বর্ণনা করছেন। তালেবানের এক ব্যানারের সামনে হাত ও পা বাঁধা অবস্থায় অন্য সেনাদের সঙ্গে বসে তিনি বলেন, “তালেবান সদস্যরা রকেটসহ আমাদের ওপর হামলা চালিয়ে এক রক্ষীকে হত্যা করে। আরেকজন পালিয়ে যায়। তারা দূর্গে প্রবেশ করে আমাদের অস্ত্রের সাহায্যেই আমাদের আটক করে।” ভিডিওতে সেনাদের নিরব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় তালেবানার, “তোমাদের রক্তের প্রতিশোধ নেবো’, বলে স্লে¬াগান দেয়। স¤প্রতি তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা আলোচনা হোঁচট খাওয়ার কথা রয়টার্সকে জানান। সেইসঙ্গে তালেবানের এ ভিডিও পাকিস্তানজুড়ে ছড়িয়ে পড়ায় সেনাবাহিনীও ক্ষুব্ধ হয়ে উঠতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫২১ ঘ.