২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়খণ্ডে মাইন বিস্ফোরণে ১৩ পুলিশ নিহত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের পেতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে ১৩ পুলিশ নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 05:42 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

নয়াদিল্লি, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ঝাড়খণ্ড রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের পেতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে ১৩ পুলিশ নিহত হয়েছে। শনিবার ভারতীয় রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনে এ খবর জানানো হয়। ঝাড়খণ্ডের গাড়োয়া জঙ্গলে ঘটনাটি ঘটে। রাজ্য পুলিশের উদ্ধৃতি দিয়ে দূরদর্শনের খবরে বলা হয়, “বিস্ফোরণে ১৩ পুলিশ সদস্য নিহত ও দুজন আহত হয়েছে।” মাওবাদীদের দাবি, তারা ভূমিহীন শ্রমজীবী ও দরিদ্র কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। তবে সরকার বলছে, গত দুবছরে মাওবাদীদের হামলায় পুলিশ ও বেসামরিক নাগরিকসহ ১ হাজার ৬০০ জন নিহত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদী বিদ্রোহীদের রাষ্ট্রের সবচেয়ে বড় অভ্যন্তরীণ হুমকি বলে বর্ণনা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১১৪০ ঘ.