বৈরুত, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে শনিবার বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।
সিরিয়ার সানা বার্তা সংস্থা প্রাথমিক খবরে জানায়, একটি সন্ত্রাসী গ্র“পের ঘটানো দুইটি বোমা বিস্ফোরণে বন্দিদের বহনকারী একটি গাড়ির ১৪ বন্দি নিহত হয় এবং আহত হয় ৬ পুলিশ প্রহরীসহ ২৬ বন্দি। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস পরবর্তী খবরে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জন হওয়ার কথা জানিয়েছে।
সানা জানায়, ইদলিব এবং আরিহা শহরের মধ্যকার রাস্তা দিয়ে ঘটনাস্থলে পাঠানো এম্বুলেন্সের ওপরও হামলা হয়েছে ।
এর আগে উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে হামলা হওয়ার কথা জানিয়েছিলো সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
এ ঘটনার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষও হয়েছে।
ইদলিবের জেবেল আল জাউইয়া অঞ্চলে বিদ্রোহী পক্ষের সেনাদের সঙ্গে সরকারি সেনাদের লড়াই হয়েছে। উত্তরপশ্চিমাঞ্চলীয় জিসর আল সুঘোর শহরেও দুপক্ষের মধ্যে লড়াই চলার কথা জানিয়েছে আল জাজিরা টেলিভিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩২ঘ.
bdnews24