২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট পদপ্রার্থীতার দৌড় থেকে সরে দাঁড়াচ্ছেন পেরি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়াচ্ছেন টেক্সাসের গভর্নর রিক পেরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 04:00 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ওয়াশিংটন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়াচ্ছেন টেক্সাসের গভর্নর রিক পেরি। নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্রের উদ্ধৃতি দিয়ে সিএনএন বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। সাউথ ক্যারোলাইনায় ১৬০০ জিএমটি তে এক সাংবাদিক সম্মেলনে পেরি তার এ সিদ্ধান্ত জানিয়ে তার জায়গায় নিউ গিংরিচকে সমর্থন দেবেন বলে মনে করা হচ্ছে। আগামী শনিবার সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রাইমারী শুরুর আগেই পেরি এ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। পেরি আগস্টে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থীতার দৌড়ে অংশ নিয়েছিলেন। কিন্তু বেশ কিছু ভুলত্র“টি এবং বিতর্কিত বক্তব্যের কারণে তিনি প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। জনমত জরিপেও তার সমর্থন নিুগামী হওয়ায় শেষ পর্যন্ত সরে দাঁড়াচ্ছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪১ঘ.