২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে পিছিয়ে যেতে পারে প্রেসিডেন্ট নির্বাচন

ইয়েমেনে অস্থির পরিস্থিতির কারণে পিছিয়ে যেতে পারে ২১ ফেব্র“য়ারির নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 11:00 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

দুবাই, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনে অস্থির পরিস্থিতির কারণে পিছিয়ে যেতে পারে ২১ ফেব্র“য়ারির নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আবু বকর আল-কিরবি একথা জানিয়েছেন। মঙ্গলবার আল আরাবিয়া টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রেসিডেন্ট নির্বাচন পরিকল্পিতভাবে হবে বলে আমিও অন্যদের মতো প্রত্যাশা করছি।” “তবে দুর্ভাগ্যবশত নিরাপত্তা জনিত কিছু সমস্যা সমাধান না হলে ২১ ফেব্র“য়ারি নির্বাচন করা কঠিন হবে।” ইয়েমেন সরকার থেকে এ ঘোষণার ফলে সহিংসতা বন্ধে পরিকল্পিত ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের এ ঘোষণা আন্দোলনকারী ও বিরোধীদের ক্ষুব্ধ করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ইয়েমেনি প্রেসিডেন্ট আলি আব্দুল¬াহ সালেহকে ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে উপসাগরীয় সহযোগিতা সংস্থা ও সৌদি আরবের মধ্যস্থতায় ক্ষমতা হস্তান্তর চুক্তির অংশ হিসেবে ফেব্র“য়ারির ওই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। প্রেসিডেন্ট আলি আব্দুল¬াহ সালেহর বিরুদ্ধে গত বছরের শুরুর দিক থেকে আন্দোলন চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৮ঘ.