২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় ধর্মঘট স্থগিত

নাইজেরিয়ায় বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গুডলাক জোনাথন পেট্রোলের দাম কমানোর পর শ্রমিক ইউনিয়নগুলো ধর্মঘট বন্ধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 02:31 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

আবুজা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নাইজেরিয়ায় বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গুডলাক জোনাথন পেট্রোলের দাম কমানোর পর শ্রমিক ইউনিয়নগুলো ধর্মঘট বন্ধ করেছে। ১ জানুয়ারি থেকে নাইজেরিয়ায় জ্বালানির ওপর ভর্তুকি উঠে যাওয়ার কারণে পেট্রোলের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় বিক্ষোভে নেমেছিলো জনগণ। সোমবার প্রেসিডেন্ট জোনাথন পেট্রোলের দাম কমানোসহ ভর্তুকি আংশিক চালুর ঘোষণা দেন। এরপরপরই সরকারের সঙ্গে আরো আলোচনার পথে যেতে গণবিক্ষোভ বন্ধ করে শ্রমিক ইউনিয়নগুলো। নাইজেরিয়ার শ্রমিক ইউনিয়ন প্রধান আব্দুলওয়াহিদ ওমর রাজধানী আবুজায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, শ্রমিক ইউনিয়ন ও এর মিত্রদলগুলো আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে বিক্ষোভ-ধর্মঘট বন্ধের ঘোষণা দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৪ঘ