২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্নির্বাচনে জয়ী তাইওয়ানের প্রেসিডেন্ট

তাইওয়ানের পুনর্নির্বাচনে শনিবার ক্ষমতাসীন প্রেসিডেন্ট মা ইং-জেউ বিপুল ভোটে জয়ী হয়েছেন। পরাজয় স্বীকার করে নিয়েছেন বিরোধীদলীয় প্রার্থী সাই ইং-ওয়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

তাইপেই, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোর্য়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তাইওয়ানের পুনর্নির্বাচনে শনিবার ক্ষমতাসীন প্রেসিডেন্ট মা ইং-জেউ বিপুল ভোটে জয়ী হয়েছেন। পরাজয় স্বীকার করে নিয়েছেন বিরোধীদলীয় প্রার্থী সাই ইং-ওয়েন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, বেশির ভাগ ভোট গণনা শেষ হয়েছে। তাদের মতে, ন্যাশনালিস্ট পার্টির মা ইং-জেউ ৫১ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, প্রতিদ্বন্দী ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি’র (ডিপিপি) সাই ইং-ওয়েন পেয়েছেন ৪৫ দশমিক ৭ শতাংশ ভোট। পার্টির প্রধান কার্যালয়ে ৬১ বছর বয়সী মা চিৎকার করে সমর্থকদের উদ্দেশে বলেন, “আমরা জয়ী হয়েছি।” ওই সময় তারা জয়ধ্বনি ও হাততালি দিয়ে বিজয়োল্ল¬াস করে। প্রতিপক্ষ প্রার্থী সাই পরাজয় মেনে নিয়ে ডিপিপি পার্টির প্রধান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাইওয়ানের টেলিভিশনে জানানো হয়েছে, আইনসভায় মোট ১১৩ জন সদস্যের মধ্যে প্রায় ৬৫ টি আসন পাবে ন্যাশনালিস্ট পার্টি। তবে গত মন্ত্রিসভায় তাদের আরো ৮১ টি আসন বেশি ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৫ঘ.