বসরা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরাকের বসরা নগরীর একটি চেকপয়েন্টে শনিবার শিয়া পূণার্থীদের ওপর পুলিশের ছদ্মবেশে চালানো আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
হামলাস্থল থেকে পুলিশ জানায়, পুলিশের পোশাক পরা এক সন্ত্রাসী ভুয়া পরিচয় দিয়ে পুলিশ চেকপয়েন্টে প্রবেশ করে দেহে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
ওই চেকপয়েন্ট দিয়ে শিয়া পূণার্থীরা বসরার পশ্চিমে একটি মসজিদে যাওয়ার পথে ছিলো।
হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ১শ জন আহত হয়েছে বলে জানিয়েছেন বসরার স্বাস্থ্য দপ্তরের পরিচালক রিয়াদ আব্দুল আমির।
এর আগে হামলায় ৩২ জন নিহত এবং ১শরও বেশি মানুষ আহত হওয়ার কথা জানিয়েছিলেন বসরার প্রাদেশিক পরিষদের উপপ্রধান কর্মকর্তা আহমেদ আল সুলাইতি।
তিনি বলেন, এ হামলা কিভাবে ঘটলৈা এবং এর কারণ কি তা নিরাপত্তা বাহিনীর কাছ থেকে বিস্তারিত জানার অপেক্ষায় আছি আমরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫০ঘ.
bdnews24