২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃতদেহে মার্কিন সেনাদের ‘মূত্রত্যাগ’

আফগানদের মৃতদেহের ওপর মূত্রত্যাগ করছে মার্কিন সেনারা- এরকম একটি ভিডিও প্রকাশের পর তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে নতুন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানদের মৃতদেহের ওপর মূত্রত্যাগ করছে মার্কিন সেনারা- এরকম একটি ভিডিও প্রকাশের পর তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে নতুন করে। ইউটিউবে প্রকাশিত ওই ভিডিওর ভিত্তিতে বুধবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে বলা হয়, মূত্রত্যাগের সময় ওই সেনারা হাসাহাসি করছিলেন। মার্কিন সেনা কর্তৃপক্ষ বলেছে, তদন্তে ভিডিওটির সত্যতা প্রমাণিত হলে ঘটনাটি ‘চরম অপরাধ’ হিসেবে বিবেচনা করা হবে। জেনেভা কনভেনশন এবং মার্কিন সেনা আইন অনুযায়ী মৃতদেহের অবমাননা বেআইনি। কাবুলে মার্কিন সেনা কর্তৃপক্ষ বেসামরিক মানুষ হত্যার জন্য ‘বাহিনী’ গঠন করেছে- এরকম খবরে গত বছরও চরম বিব্রতকর অবস্থায় পড়েছিল সেনারা। ভিডিওতে দেখা যায়, চার মার্কিন সেনা কমব্যাট পোশাক পরে সশস্ত্র অবস্থায় তিনটি রক্তাক্ত মৃতদেহে মূত্রত্যাগ করছে। এদের মধ্যে একজন মন্তব্য করে, “একটা দারুণ দিন কাটাও, বন্ধু।” আরেক সেনার মন্তব্য, “এটা গোসলের মতো।” আরেকজন সেনা পুরো বিষয়টি ভিডিওতে ধারণ করে। ‘অজ্ঞাত পরিচয়’ একজন ভিডিওটি বুধবার ইউটিউবে পোস্ট করে। সেনাদের কাছে থাকা অস্ত্র আফগানিস্তানে øাইপার দলকে সরবরাহ করা অস্ত্রের একটি বলে নিশ্চিত করেন সামরিক কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/১৮০৬ ঘ.