২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিনিকে মৃত্যুদণ্ড ইরানের

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন-ইরানি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

তেহরান, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন-ইরানি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। এতে করে পরমাণু কর্মসূচি নিয়ে ইতোমধ্যেই কঠোর নিষেধাজ্ঞার মুখে থাকা তেহরানের সঙ্গে ওয়াশিংটনের বৈরিতা আরো বাড়ার পট প্রস্তুত হলো। অ্যরিজোনায় জন্ম নেওয়া আমির মির্জা হেকমাতিকে যুক্তরাষ্ট্র গুপ্তচর বলে স্বীকার করেনি। বরং অবিলম্বে তার মুক্তি দাবি করেছে। তবে ইরান টেলিভিশনে হেকমাতির স্বীকারোক্তি প্রচার করেছে। এতে হেকমাতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার হয়ে নিউ ইয়র্ক-ভিত্তিক একটি ভিডিও গেম কোম্পানিতে কাজ করার কথা স্বীকার করেছে। ওয়াশিংটন এর নিন্দা জানিয়েছে। বিচার বিভাগের মুখপাত্র গোলামহোসেইন মোহসেনি-এজেই’য়ের উদ্ধৃতি দিয়ে ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, “প্রতিপক্ষ দেশ আমেরিকা ও তাদের গোয়েন্দা সংস্থা সিআইএ’র (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আমির মির্জা হেকমতিকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে।” তিনি আরো বলেন, “হেকমাতি চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫২ঘ.