২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানচেস্টারের এশীয় ব্যবসায়ীদের প্রশংসায় ক্যামেরন

ব্রিটেনের অর্থনীতিতে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের এশীয় ব্যবসায়ীদের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 07:22 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

সৈয়দ নাহাস পাশা ম্যানচেস্টার, ৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনের অর্থনীতিতে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের এশীয় ব্যবসায়ীদের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুক্রবার রাতে ম্যানচেস্টারের ভারমিলন অ্যান্ড সিনাবার রেস্তোরাঁয় আয়োজিত এক ডিনারে অংশ নিয়ে তিনি এশীয় ব্যবসায়ী গোষ্ঠীর প্রতি তার সমর্থনের কথা জানান। ইউরোপীয় পার্লামেন্টে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের সদস্য পাকিস্তানি বংশোদ্ভূত সাজ্জাদ করিম এবং সিমার্ক গ্র“পের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইকবাল আহমেদ এই ডিনারের আয়োজন করেন। বাঙ্গালি বংশোদ্ভূত বিট্রিশ নাগরিক ইকবাল ওই রেস্তোরাঁও মালিক। তিনি জানান, উত্তর-পশ্চিম ইংল্যান্ডের এশীয় ব্যবসায়ীরা কীভাবে অর্থনৈতিক মন্দা মোকাবেলা করছেন, তা দেখতে শুক্রবার ম্যানচেস্টার আসেন ক্যামেরন। স্থানীয় এশীয় কোম্পানিগুলোর মালিকদের সঙ্গে সাক্ষাত করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। এই অনানুষ্ঠানিক ডিনার ছিল তারই অংশ ছিল। ব্রিটিশ পার্লামেন্টের এমপি অ্যান্ড্রু স্টিফেনসন এবং কনজারভেটিভ পার্টির কো-চেয়ারম্যান ব্যারোনেস সাঈদা ওয়ারসিও ছিলেন অতিথিদের মধ্যে। ইকবাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ম্যানচেস্টারে আমাদের কার্যক্রম দেখানোর জন্য এটা ছিল একটা বড় সুযোগ। মি. ক্যামেরন এ এলাকার ব্যবসা-বাণিজ্যে আগ্রহ দেখাচ্ছেন দেখে ভালো লাগলো।” “আমরা উত্তর-পশ্চিমের কিছু সমস্যা নিয়ে তার সঙ্গে আলোচনা করতে পেরেছি। তিনি আগ্রহের সঙ্গে কথাগুলো শুনেছেন”, যোগ করেন ইকবাল। সিমার্কের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “বাংলাদেশে খাদ্য খাতের উন্নয়নে আমাদের প্রষ্ঠিান ভূমিকা রাখছে। নিউ ইয়র্কে আমাদের সুনাম দিন দিন বাড়ছে।” সিমার্কের ২৫ কোটি ডলারের ব্যবসা ছড়িয়ে আছে বাংলাদেশসহ বিভিন্ন দেশে, যার কর্মী সংখ্যা প্রায় আড়াই হাজার। ১৯৭৬ সালে যাত্রা শুরু করা এই কোম্পানি রপ্তানিতে সাফল্যের জন্য ব্রিটেনের রানীর দেওয়া পুরষ্কারও পেয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে অবদান রাখায় অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার খেতাব পেয়েছেন ইকবাল আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পএসএনপি/এসইউ/১৩১১ ঘ.